সোমবার, ১১ জুলাই, ২০১৬

যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের সম্মানকারীর জন্য দশটি নিয়ামত

যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের সম্মানকারীর জন্য দশটি নিয়ামত


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদমুবারক করেন, “পবিত্র যিলহজ্জ মাসেপ্রথম দশ দিনকে যে ব্যক্তি সম্মান তথা মর্যাদা দান করবে মহান আল্লাহ পাক তিনি তাকে দশটি বিশেষ মর্যাদা দান করবেন, (১) তার ধন-সম্পদ বৃদ্ধি করে দিবেন, (৩) তার পরিবারবর্গকে দেখাশুনা করবেন, (৪) তার গুনাহখাতাগুলি ক্ষমা করে দিবেন, (৫) তার নেকিগুলি বৃদ্ধি করে দিবেন, (৬) তার মৃত্যুকষ্ট লাঘব করবেন, (৭) তাকে অন্ধকারে আলো দান করবেন, (৮) তার নেকীর পাল্লা ভারী করবেন, (৯) তাকে মুক্তি দান করবেন, (১০) তার জন্য বেহেস্ত উনার দরজাগুলি খুলে দিবেন। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে এই বিশেষ নিয়ামত মুবারক হাছিল করার তাওফীক দান করুন। আমীন!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন